চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানে সুজন নামে একজন পালালেও গাঁজাসহ আশিক(১৫) নামে এক কিশোর  মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে  চুয়াডাঙ্গা সদরের সরজগঞ্জ ফাঁড়ি পুলিশ। এ ঘটনায়  সুজনকে পালাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করছে পুলিশ।রোববার সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আশিক সদর উপজেলার ভান্ডারদোহা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরজগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক (এসআই) সহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সরজগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন । অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পয়ে ভান্ডারদোহা গ্রামের সুজন নামে একজন পালালেও আশিককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আশামীর শরীর তল্লাশী করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার  করে পুলিশ ।
সরজগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম রাতে  এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। একইসাথে  উদ্ধারকৃত মাদকসহ  গ্রেপ্তার আসামীকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে ।গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানান সদর থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে