চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে একাধিক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী সাঈদ মালিতা ওরফে টাইগারকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার উপজেলার তিওরবিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়.গ্রেফতারকৃত সাঈদ আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের আলাউদ্দিন মালিতার ছেলে।
 

বুধবার রাতে  এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়ার্ড কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদ বুধবার আলমডাঙ্গার তিওরবিলা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী সাঈদ মালিতাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা  একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি চাপাতি সহ দুটি মোবাইল সেট ও দুটি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাঈদ মালিতা দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় টাইগার নামে পরিচিত।

সাঈদ এলাকায়  চাদাবাজী, অপহরন, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে  চারটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। একাধিক মামলার আসামী হয়ে সে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা অবস্থায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে