ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬টি ভারতীয় মোবাইল ফোনসহ মাহিমুল ইসলাম শোভন (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বুধবার (২২ জানুয়ারি) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন মাছিহাতা ইউপিস্থ মাছিহাতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক মাহিমুল ইসলাম শোভন সদর উপজেলাধীন মাছিহাতা ইউপিস্থ ৫নং ওয়ার্ড, মাছিহাতা গ্রামের মুন্সী বাড়ির শফিকুল ইসলাম চানু মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১৩নং মাছিহাতা ইউপিস্থ মাছিহাতা সাকিনস্থ শফিকুল ইসলাম চানু মেম্বারের বসত বাড়ীতে অভিযান চালায়। এ সময় বাড়ির পশ্চিম ভিটার বিল্ডিং ঘর থেকে অবৈধ চোরাইপথে পাচারকৃত ৭ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মডেল এর ৫৬টি মোবাইল ফোনসহ শোভনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিটাইমসনিউজ কে  জানান, গ্রেফতারকৃত আসামী মাহিমুল ইসলাম শোভনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করা হয়েছে।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে