আগামী ২৭ জানুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে কুমিল্লা বিশ্¦বিদ্যালয়ের ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ তারিখ মঙ্গলবার বিকাল ৩টায় কুবি. কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরু করেন এবং সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে সকলের নিকট মতামত চান।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ১ম সমাবর্তন কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবু তাহের সভাপতির অনুমতি নিয়ে সমাবর্তন আয়োজনের সকল বিষয় সভায় উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সকলে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে মতামত প্রদান করেন।
সভায় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, ক্যাডেট কলেজ অ্যাডজুটেন্ট কামরুল ইসলাম রাসেল, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন চিশতীসহ উচ্চ পদস্থ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























