চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা ৬-বিজিবি। (২১-জানুয়ারী) মঙ্গলবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সিমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আসামীদের দামুড়হুদা থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-জীবননগর পৌর এলাকার আনছার আলীর ছেলে আনিছুর রহমান (২৮) ও একই এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে হাসেম আলী(২৩)। এছাড়াও এ ঘটনায় জড়িত সন্দেহে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত জলিলের ছেলে মাহাবুকে (২৫) পলাতক দেখিয়ে মামলা দায়ের করেছে বিজিবি।চুয়াডাঙ্গা ৬-বিজিবির অফিস থেকে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানসহ সহযোগী ফোর্স দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সিমান্ত এলাকার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর পৌর এলাকার আনিছুর রহমান ও হাসেম আলীকে গ্রেপ্তার করেন।
এ সময় গ্রেপ্তারকৃতদের শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত ভ্যানসহ আসামীদের দামুড়হুদা থানা হেফাজতে সোপর্দ করা হয়।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














