ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।
আজ ২১ জানুয়ারি দুপুরে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে উপস্থিত হয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নিকট এ ফলাফলের তালিকা হস্তান্তর করেন মুক্তিযোদ্ধাদের পোষ্য নির্বাচনী উপ-কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের পোষ্য (পুত্র-কন্যা/নাতি-নাতনি) নির্বাচনী উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, সদস্য-সচিব ড. মোঃ নওয়াব আলী খান, কমিটির সদস্য প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামান, ড. মোঃ রকিবুল ইসলাম, ড. মোঃ বখতিয়ার রহমান, ড. মুর্শিদ আলম, ড. মোঃ মুনতাসির রহমান, মোঃ ইয়াকুব আলী ও মৌসুমী আক্তার মৌ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























