নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননা শুরু হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি ২০২০) সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। এসময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ অন্যান্য সদস্যবৃন্দ ও অফিসার্স এসোয়েশন এর অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও ক্ষণগননা অনুষ্ঠানে নোবিপ্রবি বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে