বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর কর্মকর্তাদের দ্বিতীয় ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের মধ্যে চতুর্থ মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার পেয়েছেন আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো: সাইফুল ইসলাম। শনিবার (১৮ জানুয়ারী, ২০১৯) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো: জুবায়ের ইবনে তাহের এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথি বুনিয়াদি প্রশিক্ষণরত কর্মকর্তাদের মধ্যে চতুর্থ মাসের সেরা অংশগ্রহণকারী মো. সাইফুল ইসলামকে মেডেল পরিয়ে দেন। চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের সাফল্য কামনা করে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাকে কর্ম পরিবেশে যথাযথভাবে কাজে লাগিয়ে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়কে আরো এগিয়ে নিবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
বেরোবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হকের স ালনায় অনুষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার মো: বজলুর রশীদ, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলী, সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো: আল ইমরান, সহকারী স্টোর অফিসার শায়লা আকতার, লাইব্রেরি ক্যাটালগার মো: আকতারুল ইসলাম এবং চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























