ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে “ন্যানো মেডিসিন্স-: কারেন্ট স্ট্যাটাস এন্ড ফিউচার অ্যাছ পেক্টস অফ ড্রাগ ডেলিভারী” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ারুল হক স্বপন। অনুষ্ঠানে সভাপত্বি করেন ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. এম মনিরুজ্জামান।
সেমিনারে রির্সোস পারসন ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিউক্যাল টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিশ্বজিৎ মুর্খাজি এবং ভারতের আজমগর ফার্মেসী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এমদাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রির্সোস পারসনেরা সেমিনারে তাঁদের মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























