চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙ্গীয়ারপোতা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রহিদুল ইসলাম(৩৮) ও একই এলাকার এজাজুল হকের ছেলে মাহাবুব রহমান (৩৩)।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাজীব আলী সহকারী উপ পরিদর্শক (এএসআই ) আশরাফ সঙ্গীয় ফোর্সসহ বেগমপুর ফার্মপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ।  অভিযানকালে রহিদুল ইসলাম ও মাহাবুব রহমানকে আটক করেন। এ সময় আটককৃত আসমীদের শরীর  তল্লাশী করে ২৪ বোতল ফেনসিডিল  উদ্ধার করে পুলিশ ।
বেগমপুর ফাঁড়ি  পুলিশের  এসআই রাজীব আলী  এ তথ্য নিশ্চিত করে বলেন,  গ্রেপ্তার হওয়া আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আসামীদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে ।গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার   আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানান সদর থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে