নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিাং (আইসিই) বিভাগের চতুর্থ ব্যাচের গ্র্যাজুয়েশন সিরোমনি ও বিদায় অনুষ্ঠান সোমবার (১৫ জানুয়ারি ২০২০) সকালে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি আইসিই বিভাগ এর আয়োজন করে। বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশিকুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা। এছাড়াও অনুষ্ঠানে আইসিই বিভাগের বিভাগের অন্যান্য শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য চতুর্থ ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্য মহোদয়কে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে