বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৫ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষাগ্রহণ অনুষ্ঠান ২০২০ এর উদ্বোধন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২০) সকালে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ‘ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট’ ভবনের উত্তর পাশের মাঠে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষাগ্রহণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ্, বিএনসিসিও।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বেরোবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রাজিয়া সুলতানাসহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল পর্যন্ত অনুষ্ঠিতব্য বার্ষিক তাঁবুবাস ও দীক্ষাগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোভারের পাঁচটি উপ-দলের সকল (নারী ও পুরুষ) সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























