বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্র্ষে চলমান ভর্তি প্রক্রিয়ার ৬ষ্ঠ তালিকা প্রকাশ হবে আগামী ১৫ জানুয়ারি বুধবার এবং উক্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার সকাল ৯.০০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ সোমবার (১৩ জানুয়ারি ২০২০) বিকাল ৩টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১০ম সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রিয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ্, বিএনসিসিও সভায় সভাপতিত্ব করেন।
এছাড়াও বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























