নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের উদ্যোগে ও আইসিটি মন্ত্রণালয়ের এটুআই প্রোগ্রাম কর্তৃক ‘ঝউএ উধঃধ অহধষুঃরপং উবাবষড়ঢ়সবহঃ ডড়ৎশংযড়ঢ়- ঊফঁপধঃরড়হ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি ২০২০) লাইব্রেরি ভবনের ৩০৫ নং কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালার প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এসময় অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। কর্মশালায় নোবিপ্রবি’র ৬টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের রিসোর্স পার্সন সজীব এর স ালনায় এতে সভাপতিত্ব করেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ বেলাল হোসেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রজেক্টের এর মোঃ আরিফ খান, আশিক মাহমুদ ও কাঊসার হাসান। কর্মশালায় বক্তারা বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বিভিন্ন সমস্যা, সমাধান, উত্তরণের কৌশল ও এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে বিশদ আলোচনা করেন।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। আজ সকালে বিশ্ববিদ্যালয় শহিদ মিনার প্রাঙ্গনে তিনি এর উদ্বোধন করেন। নোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত অলাভজনক সংগঠন ‘চলো পাল্টাই ফাউন্ডেশন’ এর আয়োজন করে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে