ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ১৯৯৯ এর কৃতি ছাত্র বর্তমানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী তাঁর নিজের লেখা “তাফসীর ও ফিকহ শাস্ত্রের গবেষণায় হযরত আয়েশা (রা:) এর পদ্ধতি” গ্রন্থটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীকে উপহার দেন।
আজ দুপুরে ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে এ গ্রন্থটি উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন ইবির প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। ১৭’শ পৃষ্টা সম্বলিত দু’খন্ডের আরবী গ্রন্থটি বৈরূত-লেবাননের দারু তাওকিন নাজাত হতে প্রকাশিত হয়।
উল্লেখ্য ড. নূরী ইবি হতে প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী’র অধীনে “তাফসীর ও ফিকহ শাস্ত্রের গবেষণায় হযরত আয়েশা (রা:) এর পদ্ধতি” শিরোনামে পিএইডি ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি ১৯৯৯ সালে অনুষদীয় সেরা ছাত্র হিসেবে ২০১৮ সালে অনুষ্ঠিত ৪র্থ সমাবর্তনে স্বর্ণ পদক গ্রহণ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























