বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-তে নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এসময় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে বিভিন্ন অনুষদ, প্রশাসনিক দপ্তর, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তাদের স্বাধীনতা পরিষদ, বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রক্টর মো: আতিউর রহমান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. নাজমুল হক, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালক মো: মাসুদ রানা, পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার) মো: আমিনুর রহমান, বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে হেয়াত মামুদ ভবনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি ভাইস-চ্যান্সেলর। এসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের সভাপতি মো: মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মাসুদ-উল-হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেলা মুসতারী এবং প্রভাষক এ. বি. এম. নুরুল্লাহ।
এছাড়াও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের পাশে ক্ষণ গণনার ঘড়ি উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























