১৯৭২ সালের ১০ জানুয়ারী বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজের হাতে গড়া স্বদেশে ফিরেছিলেন। তাঁর প্রত্যাবর্তনে বাঙালি পেয়েছিল স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উৎসব মুখর পরিবেশে উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী , উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ও রেজিস্ট্রার বিজন কুমান ব্রহ্ম। এছাড়া আরো শ্রদ্ধা জানান শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর ও রসায়ন পরিবার।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে এক সুত্রে গেথেছিলেন। বাঙালির জাতীয়তাবোধ জাগ্রত করে দেশ স্বাধীনের লক্ষে বাঙালিকে প্রস্তুত করেন। তাঁরই নির্দেশে নয়মাসের রক্তক্ষয়ীযুদ্ধে বাঙালি বিজয় লাভ করে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর। কিন্তু বাঙালির স্বাধীনতার স্বাদ তখনও অপূর্ণ রয়ে যায়। তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েই জানতে চান বাঙালি কেমন আছে? স্বদেশে ফেরার জন্য তিনি উদগ্রিব ছিলেন। অবশেষে ১৯৭২ এর ১০ জাুনয়ারী সেই মহামানবের আর্বিভাব ঘটে। জাতির পিতা নিজের হাতে গড়া বাংলাদেশে ফেরেন বীরের বেশে। ১০ জানুয়ারী তাঁর ফেরার দিন ঢাকা ছিল মানুষের সমুদ্রের শহর। সবাই জয়বাংলা আর জয়বঙ্গবন্ধু শ্লোগানে জনকের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রদর্শন করেছিল। তিনি ছিলেন বিশাল মনের অধিকারী। তাঁর সারাজীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হতে হবে। বক্তব্য শেষে মোনাজাত করা হয়।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উপলক্ষে আজ শুক্রবার স্মারক ম্যুরাল “জনক জ্যোতির্ময়” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী মহোদয়। এসময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ , রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স ালনা করেন ড. মোঃ হাবিবুল্লাহ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























