নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্টকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৮ জানুয়ারি ২০২০) বিশ্বদ্যিালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম এর তৃতীয় তলায় আইকিউএসি- এর ভিডিও কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নোবিপ্রবি শাখা দিনব্যাপী এর আয়োজন করে। আইকিউএসি এর পরিচালক ড. মো. আশরাফুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ মিঞা, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেয়। ওই নয় বিভাগ নিয়ে চৎড়মৎধস ঝবষভ-অংংবংংসবহঃ ঈড়সসরঃঃবব (চঝঅঈ) গঠন করা হয়।
এর আগে ৬ জানুয়ারি ২০২০ আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবি’র দুটি ইনস্টিটিউট ও ৫টি অনুষদের সিআর’রা (ঈষধংংং জবঢ়ৎবংবহঃধঃরাব) অংশ নেয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























