ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান।

আজ বুধবার দুপুরে অনুষদের অফিস কক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ডিন হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ,ফ,ম আকবর হোসাইনের মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য তাঁর স্থলাভিষিক্ত হন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে