চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ১শ’ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।মোঙ্গলবার দুপুর ১২ টার দিকে জীবননগর উপজেলার উথলি বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান (২৮) জীবননগর উপজেলার হরিহর নগর গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা অফিস এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ও ইবনে খালিদ হোসেনসহ সহযোগী ফোর্স উথলি বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তথ্য অনুযায়ী ব্যাগ হাতে দাড়িয়ে থাকা রকিবুলকে গ্রেপ্তার করেন। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পরে গ্রেপ্তারকৃত আসামীকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করেন।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














