নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সাধারণ ছাত্রছাত্রীদের এ বিষয়ে উৎসাহিত করতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২০) সকালে তিনি এর উদ্বোধন করেন। এসময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষার্থীবৃন্দ। নোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত অলাভজনক সংগঠন ‘চলো পাল্টাই ফাউন্ডেশন’ এর আয়োজন করে। সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের বা জনগণের টাকায় পড়াশোনা করার দ্বায়বদ্ধতা সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই চলো পাল্টাই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম তার বক্তৃতায় এধরনের কার্যক্রমে ভূয়সী প্রসংশা করেন ও এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























