মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল দশটা থেকে রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণবিরোধী আল্পনা আঁকা শুরু হয়েছে।
রাজপথে রঙ-তুলির আঁচরে সহপাঠীর বিরুদ্ধে ঘৃণ্যতম অপরাধের প্রতিবাদকে মূর্ত করে তু্লছেন শিক্ষার্থীরা। ফুটিয়ে তুলছেন সামাজিক সচেতনতামূলক নানা চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পাশপাশি অংশ নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়াও রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























