বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ই জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

তবে, ধর্ষণের আগে তাকে মারধর করা হয়। ধর্ষণের শিকার হওয়া ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার শরীরের শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর তাকে ধর্ষণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বিকেল ৫টার দিকে ঢাবি-টঙ্গী রুটে চলাচলকারী ‘ক্ষণিকা’ নামের দোতলা বাস থেকে নেমে বাড়ি ফিরছিলেন। রাজধানীর কুর্মিটোলায় নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে