বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক ক্রীড়া সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি, ২০২০) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এর আগে রাষ্ট্রবিজ্ঞান সংসদ আয়োজিত আলোচনা সভায় বেরোবি ভাইস-চ্যান্সেলর ভালো ফলাফলের জন্য লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নিয়মিত এধরনের আয়োজনের করারও নির্দেশ দেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: কাজী রেজুয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























