ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় দুইশত পিছ ইয়াবা সহ কুলসুম(১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় গ্যাস ফিল্ড এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুলসুম শেরপুর জেলা সদরের গাজির খামার এলাকার ফজলুর রহমানের স্ত্রী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) তারেক সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে