বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ নির্মাণাধীন ‘ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট’ ভবনের প ম ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২০) সকালে বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের নির্মাণার্ধীন ‘ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট’-এর মূল ভবনের প ম ছাদের (৮৭০০ স্কয়ারফিট) ঢালাই কাজ সম্পন্ন হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এ সময় এই প্রকল্পটির নির্মাণ কাজের সার্বিক খোঁজ নেন এবং প্রকল্পটির নির্মাণ কাজে বিশেষ গুরুত্বারোপ করে দ্রুততম সময়ে সম্পন্ন করার তাগিদ দেন। প্রতিকূল আবহাওয়া থাকার পরেও নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্যে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর।
এ সময় বিশেষ উন্নয়ন প্রকল্প পরিচালক লে. কর্ণেল প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি (অব:), প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) কমলেশ চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শাহরিয়ার আকিফ, সহকারী প্রকৌশলী মোঃ আহসানুল হাবীবসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























