কুষ্টিয়া প্রতিনিধিঃ স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিতের লক্ষ্যে ২০২০ সালের প্রথম দিনে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আর এম ইউ ক্যাফে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিস এর মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ এম এ আনসারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছাঃ ইসমত আরা খাতুন, বিওটি এর ট্রেজারার শেখ মোস্তাফিজুর রহমান সহ বিওটি এর সদস্যবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালযের় সকল বিভাগের শিক্ষার্থীগণ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























