বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণের জন্য বর্নাঢ্য আয়োজনে উদ্বোধনী-সমাবর্তন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি, ২০২০) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানমালার শুরু হয়।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ এবং ২১টি বিভাগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবর্তনের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এরপর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) অভিবাদন গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। শপথ বাক্য পাঠ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর।

এরপর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশেষ সজ্জায় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী একাডেমিক পদযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও স্বাধীনতা স্মারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং উদ্বোধনী সমাবর্তন আয়োজক কমিটি-২০২০ এর সদস্য সচিব তাবিউর রহমান প্রধানের স ালনায় উদ্বোধনী-সমাবর্তন এর মূল অভিভাষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। উদ্বোধনী সমাবর্তন আয়োজক কমিটি-২০২০ এর আহবায়ক এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মো: আতিউর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শেখ নোবেল। এছাড়াও নবীনদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থীও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওরিয়েন্টশন ক্লাশের উদ্বোধন করেন। এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয় মাঠে নবীন শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এর আগে ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রশাসন ভবনের পূর্ব পাশে বৃক্ষরোপন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর। এসময় বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. নাজমুল হক উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে