নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশনের মাধ্যমে আজ বুধবার (০১ জানুয়ারি ২০২০) ক্লাস শুরু হয়েছে।

নতুন বছরের শুরুর দিন সকালে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক।

অনুষ্ঠানে অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগসমূহের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ বিভাগের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে