ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনন্দঘন পরিবেশে ২৯,১২,১৯ইং( রবিবার) দুপুরে অনলাইনে ঘোষনা করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত)তাহমিনা আক্তারের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। এ সময় সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপ,ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,রফিকুল ইসলামস অভিভাবক,শিক্ষকমন্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)তাহমিনা আক্তার বলেন,বিদ্যালয়ের লেখাপড়ার মান ভাল অবস্থানে রয়েছে।তাই নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে বিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে