চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ভারাতীয় নাগরিকসহ তিনজনের একটি লাগেজ পার্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১১টার দিকে পূর্বশা পরিবহনের একটি বাস বড় বাজার কাউন্টারের সামনে আসলে তাদের গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত ভারতীয়রা হলেন- ভারতের হাওড়া জেলার পাচলা থানার পানিয়াড়া গ্রামের কান্দা মৃধা পাড়ার সমছদ্দীন মৃধার ছেলে ইকবাল মৃধা(২৫) ও তার চাচা একই এলাকর মৃত মোক্তার মৃধার ছেলে আনোয়ার মৃধা(৩৫)। এছাড়াও বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদ নগর থানার গকুল নগর গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে মেহেদী হাসান নয়ন(৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) এএইচএম লুৎফুল কবীর সঙ্গীয় উপ পরিদর্শক (এসআই) আহসান হোসেনসহ সহযোগী ফোর্স নিয়ে নিউমার্কেটের পাশে পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেন। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস কাউন্টারের সমনে আসলে তাতে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একজন বাংলাদেশীসহ পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা মালামাল ভর্তি লাগেজসহ গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামীদের লাগেজ তল্লাশী করে আল্পকিছু ভারতীয় প্রসাধনী, মেয়েদের ১৮ জোড়া সেন্ডেল, ৯৫ জোড়া টুপিস, থ্রিপিসসহ ১২টি শাড়ী উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি বলে ধারনা করছে পুলিশ।
ভারতীয় দুই নাগরিকসহ তিন জনের একটি লাগেজ পার্টিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, গ্রেপ্তারকৃত আসমীদের কাছ থেকে জব্দকৃত ভারতীয় মালামালের বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তিনি আরও বলেন গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হতে পারে।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














