মাগুরা প্রতিনিধিঃ “এসো মিলি প্রাণের টানে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে”এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত।

আজ শুক্রবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে স্কুল প্রাঙ্গন থেকে বের হয় বর্ণঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এ উৎসবে মিলিত হওয়ার জন্য ইতোমধ্যে বিদ্যালয়ের প্রায় দুই হাজার ২’শ প্রাত্তন ও নবীন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।

উৎসবের কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৭টায় রেজিট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের গেঞ্জি-টুপি বিতরণ, সকাল ৯ টায় উৎসবের উদ্বোধন, ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী,র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ,বিকালে আলোচনা সভা ,প্রবীণ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও সন্ধ্যায় স্থানীয় এবং ঢাকার শিল্পীদের সম্বনয়ে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা ।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে