মাগুরা প্রতিনিধিঃ “এসো মিলি প্রাণের টানে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে”এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয় চত্বরে চলছে ব্যাপক প্রস্তুতি । আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের ১ম পূর্ণমিলনী উৎসব । এ উৎসবে মিলিত হওয়ার জন্য ইতোমধ্যে বিদ্যালয়ের প্রায় দুই হাজার ১’শ প্রাত্তন ও নবীন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ।

আয়োজক কমিটির আহবায়ক এ্যাড.শাহিনা আক্তার ডেইলি ও অদিতি তৃষ্ণা জানান, ১ম পূর্ণমিলনী উৎসবকে সামনে রেখে আমাদের শেষ মূহূতের প্রস্তুতি চলছে । ইতিমধ্যে শহরের এমআররোড থেকে ভায়না মোড় পর্যন্ত আলোকসজ্জ্বা করা হয়েছে । শহরের বিভিন্ন স্থানে প্লেকার্ড ও ফ্যাষ্টুনদেয়া হয়েছে । বিদ্যালয়ের মাঠে চলছে ম তৈরির কাজ । আমন্ত্রণ পত্র বিতরন চলছে ।উৎসবের দিনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,জেলা প্রশাসক আশরাফুল ইসলাম,পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান,জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ।

ইতিমধ্যে প্রবীণ অনেক শিক্ষার্থী রেজিট্রেশন করেছে । উৎসবের দিনে কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৭টায় রেজিট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের গেঞ্জি-টুপি বিতরণ, সকাল ৯ টায় উৎসবের উদ্বোধন, ১০ টায় বর্ণাঢ্য র্যালী,র্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ,বিকালে আলোচনা সভা ,প্রবীণ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও সন্ধ্যায় স্থানীয় এবং ঢাকার শিল্পীদের সম্বনয়ে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা ।
শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























