ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য মোছা. কাকলী আক্তার (৩৫)কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার(২৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার রামরাইল থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিলা  ইউপি সদস্য কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার ও একই ইউনিয়নের কাশিনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী।মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মেম্বারকে আটক করা হয়েছে।

পরে তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১৮৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে