ডাকসু ভিপি নুরল হক নুরসহ তার সমর্থকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ (মঙ্গলবার) সকালে, রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে সোভিয়েত এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গায় নেতৃত্বের শূন্যতা আমরা দেখতে চাই না। সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে সেটা আমরা প্রত্যাশা করবো।’
নুরের ওপর কেনো বারবার হামলা হচ্ছে সেটি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। হামলার ঘটনায় কারো কাছে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























