ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর এলাকা থেকে ১০০ বোতল স্কাফসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার তাদেরকে বায়তুল কারার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ১০০ বোতল স্কাফ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে র্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন রাধানগর গ্রামের রশিদ মিয়ার ছেলে জাফর মিয়া( ২৪)ও খলাপাড়া গ্রামের মতিউর রহমান এর ছেলে মনির হোসেন পারভেজ(৩৫) এবং ছয়ঘরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ সাদির মিয়া (২০)জানায়,উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা এবং আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানাযায়।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























