কুষ্টিয়া প্রতিনিধিঃ “সেন্টমার্টিন পরিচ্ছন্ন রাখি দূষণমুক্ত পর্যটনশিল্প গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী শনিবার বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্পট সেন্টমার্টিন দ্বীপে পরিস্কাট পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
সেন্টমার্টিন দ্বীপের পুরো ৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তারা দ্বীপের অভ্যন্তরে পড়ে থাকা চিপসের প্যাকেট, পানির বোতল সহ অন্যান্য ক্ষতিকর দ্রব্যাদি তারা সংগ্রহ করে। এই সময় শিক্ষার্থীদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক কাঞ্চন কুমার দাস। এবিষয়ে তামিম হাসিবুর বলেন শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখাও দায়িত্ব। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এই কর্মসূচী।
এদিকে তাদের দুই ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানকে স্থানীয় জনগণও সাধুবাদ জানিয়েছে। তাদের মতে প্রত্যেকে পরিবেশ সচেতন হলে এই দ্বীপটি পর্যটকদের কাছে আর্কষণীয় হয়ে উঠবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














