চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ  তাড়িসহ পৌর শহরের সাতগাড়ি এলাকার সালামিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি পুলিশ। শনিবার সন্ধ্যার পর তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার হওয়া সালামিন সাতগাড়ি পুরাতন পাড়ার রওশন আলীর ছলে।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলাম(বিপিএম) সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার সাতগাড়ি পুরাতনপাড়ায় অভিযান পরিচালনা করেন ।  অভিযানকালে  সালামিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। একইসাথে  উদ্ধার করা হয় ৫৩ লিটার তাড়ি।
সদর ফাঁড়ি  পুলিশের  টিএসআই ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,  গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে সদর থানা হেফাজতে সোপর্দ করেছে ।গ্রেপ্তারকৃত আসামীকে  রোববার  আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় সদর থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে