দেড় বছর পর আগামী বছরের শুরুতে চাকরি সরকারি হচ্ছে জাতীয়করণকৃত কলেজের ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তার। এসব শিক্ষকদের যাচাই বাছাইয়ের কাজ চলতি মাসেই শেষ করেছে শিক্ষামন্ত্রণালয়।২০১৮ সালের আগষ্টে ৩০৩ টি বেসরকারি কলেজকে জাতীয়করণ করে সরকার। এরপর প্রায় দেড় বছর সময় পার হলেও এসব কলেজের শিক্ষকদের চাকরি সরকারি হয়নি।
শিক্ষকদের অভিযোগ, নানা জটিলতায় তাদের ফাইল দীর্ঘদিন ধরে আটকে আছে। জাতীয়করণকৃত অনেক শিক্ষকই অবসরে চলে যাচ্ছেন। তাই কোন সুবিধাই তারা পাচ্ছেন না। অন্যদিকে শিক্ষার্থীরাও এর কোন সুবিধা পাচ্ছেন না।শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের চাকরি সরকারি করার কাজে স্বাভাবিকভাবেই বেশি সময় লাগে।
তবে চলতি মাসেই যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিগগিরই এসব শিক্ষক- কর্মকর্তাদের চাকরি সরকারি হবে।আত্তীকরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী সব কাজ পরিচালনা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























