চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ৬-বিজিবি দিনভর অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি অফিস।প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতেচুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বিশেষ টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৮০ এর নিকট হতে ০৭টি ভারতীয় গরু আটক করেন।

এর আগে ভোর রাতে নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একই এলাকার আইসিপি কবরস্থান নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা (৬বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শুকুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর মাঠে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ খালিদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার খালিদ একই এলাকার আবু তাহের মন্ডলের ছেলে।

অপরদিকে আজ সন্ধ্যা ০৬টার পর (৬বিজিবি) এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঁঝাডাঙ্গা নদীর পাড়ে অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটককৃত ৪টি গরু ও ২১২ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪লাখ ৮৪ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত গরু কাস্টম অফিসে ও ফেনসিডিল মাদকদ্রব্য অফিসে জমা করে আসামী খালিদ হোসেনকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























