রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় আজো দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। তারা অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় সমালোচনার ঝড় বইছে। প্রতিবাদে রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনেরা।বরিশাল রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধনে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবি জানানো হয়।

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশে রাজাকার তালিকা থেকে তাদের নাম প্রত্যাহার করে ওই তালিকা বাতিলের দাবি জানানো হয়। এছাড়া সিরাজগঞ্জ ও নওগাঁতেও বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে