চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের ৫ মাইল নামক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, বুধবার ভোরে ওই বৃদ্ধাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায় টহল পুলিশের একটি দল। পরে ওই পুলিশের দলটি বৃদ্ধাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের কোন সদস্যের খোঁজ  না পাওয়ায় ওই বৃদ্ধার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে