ওষুধ ও যন্ত্রপাতি কেনায় দুর্নীতির অভিযোগে ১৭ জন চিকিৎসকসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজধানীর আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে ওষুধ এবং সার্জিক্যাল ও প্যাথলজি সরঞ্জাম কেনায় ১৭ চিকিৎসকসহ মোট ২৬জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।  রবিবার কমিশন মামলার অনুমোদন দেয়।

শিগগিরই দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দীক বাদি হয়ে এ মামলা দায়ের করবেন। মামলায় আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ডাক্তার ইশরাত জাহান ছাড়াও বাজার দর কমিটির সদস্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ঠিকাদারসহ মোট ২৬ জনকে আসামি করা হচ্ছে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ পর্যন্ত মোট চার অর্থবছরে ৮২ টাকা মূল্যের পলিস ক্যাথেটার ক্রয় করা হয়েছে ২২৭ টাকায়, ১০৭ টাকার এট্রোমেটিক ক্রোমিক ক্যাটগাট কেনা হয়েছে ৩৮২ এবং ৩২ টাকার সেলাই সেট কেনা হয়েছে ১৪২ টাকায়।

তথ্যঃ ডিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে