আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। রাত ১২টা এক মিনিটে রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদের স্মরণ করল জাতি।
বাঙালি জাতিকে মেধাশূন্য করতে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে এ নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। তালিকা তৈরি করে শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিকসহ অগ্রগণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করা হয় বাড়ি থেকে তুলে নিয়ে।
তাই দিনটি শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করে জাতি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























