রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে দুদক।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আাগে গণপূর্তের ২৯ কর্মকর্তাসহ ৩৩ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আবাসিক প্রকল্পে একটি বালিশ কেনার খরচ দেখানো হয়েছে ৬ হাজার ৭১৭ টাকা।

একইভাবে টেলিভিশন, খাটসহ নানা আসবাবপত্র কেনা ও ভবনে তুলতে অস্বাভাবিক খরচ দেখানো হয়। এরই মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়মের তথ্য উঠে আসে। যেখানে চুক্তিমূল্যের চেয়ে ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি সরকারি কোষাগারে ফেরত আনতে সুপারিশসহ বিষয়টি দুদকে পাঠানো হয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে