চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডঙ্গায় চোরাই মটরসাইকেল বিক্রির সময় হাতে নাতে দু’চোরকে গ্রেপ্তার করেছ সদর থানার পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার ভালাইপুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ডিসকোভারী মটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের সদর থানা হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু(২৮) ও কুনিয়াচাঁদপুর গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে জালাল উদ্দীন(৪০)।
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় একটি চোরাই মটরসাইকেল বিক্রি হচ্ছে এমন একটি সংবাদ পাই সদর থানার পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) একরামুল হোসেন ও মুহিতুর রহমানসহ সহযোগী ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সাগর আহম্মেদ নিলু ও কুনিয়াচাঁদপুর গ্রামের জালাল উদ্দীনকে গ্রেপ্তার করেন। একই সাথে গ্রেপ্তার হওয়া আসামীদের কাছ থেকে যশোর হ-১৫-৯১৪০ ডিজিটাল নাম্বার প্লেটের একটি১২৫ সিসির কালো রঙের ডিসকোভারী মটর সাইকেল উদ্ধার করেন। পরে গ্রেপ্তারকৃতদের সদর থানা হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) একরামুল বলেন, গোপন সূত্রে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি মটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শিকার করেছে এটি একটি চোরাই মটরসাইকেল। বেশ কিছুদিন আগে দর্শনা এলাকার শামিম নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা দিয়ে মটরসাইকেলটি কেনেন তারা। গতকাল এই মটরসাইকেল বিক্রির সময় তাদের আটক করে থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























