বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শেরপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেয়া হয়। মঙ্গলবার (১৯জুলাই) অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টার থেকে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের সামনে ঘন্ট্যাব্যাপি চলা এই কর্মসূচিতে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরা, উপাধ্যক্ষ আল মাহমুদ কমল, শিক্ষক কাউন্সিলের সেক্রেটারী নুরুল ইসলাম, প্রভাষক ফেরদৌস জামান, কামরুন্নাহার, আব্দুল আলীম, আব্দুল মান্নান, ফেরদৌস জামান জুয়েল, আব্দুস সাত্তার, ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক, সুমন শাকিল, অভিভাবক এস এম মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৬৭সালে প্রতিষ্ঠিত এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান ১৯৭১সালে রাজাকার-আলবদর বাহিনীর হাতে শহীদ হন। বর্তমানে কলেজটিতে ৬টি বিষয়ে স্নাতক অনার্স কোর্স চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে ৪হাজার ছাত্র-ছাত্রী লেখা পড়া করছে। এসব বিষয় বিবেচনা করে কলেজটি জাতীয়করণের দাবি জানান বক্তারা। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেয়া হয়।
মোঃ মিষ্টার আলী মিলন
বগুড়া, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে