ইংরেজি দিয়ে আজ শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। সকাল সাড়ে ১০টায় পরীক্ষার টেবিলে বসছে প্রাথমিকের ২৫ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, আর ইবতেদায়ীর পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার।
এবার সারা দেশে ৭ হাজার ৪৭০ কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও ইবতেদায়ীতে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২৩ হাজার। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। বিশেষ নিরাপত্তায় প্রশ্নপত্র মুদ্রণ ও বিতরণ করা হয়েছে।
বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে দেশের দুর্গম এলাকার ১৮৪ কেন্দ্রে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























