চলতি মাস থেকেই শুরু হচ্ছে বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম। এবার ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করছে শিক্ষা মন্ত্রণালয়। এর বেশি অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সবশেষ বছরও বেশ কিছু নামি স্কুলের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ উঠেছিল। এসবের তদন্ত করে প্রমাণও পায় শিক্ষামন্ত্রণালয়।তবে অভিভাবকদের অভিযোগ, প্রমাণ মিললেও কঠোর ব্যবস্থা নেয়া হয় না।চলতি মাস থেকে শুরু হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে।এবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারন করে নীতিমালা তৈরি করেছে শিক্ষামন্ত্রণালয়। ঢাকার বাইরের মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, এবার সব স্কুলে আসন নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়। এর বাইরে শিক্ষার্থী ভর্তি করালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।স্কুল কর্তৃপক্ষ বলছে, নানা মহলের তদবিরের কারণে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে হয়। তবে এবার তারাও কঠোর থাকবেন এই বিষয়ে।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে