আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসি পরীক্ষা। বাংলা পরীক্ষা নেয়া হবে প্রথম দিনে। শুরু হবে সকাল ১০টায়।
এবার জেএসসি-জেডিসিতে অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার। এবার ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে।দেশের বাইরে ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে জেএসসি-জেডিসি পরীক্ষা। কেন্দ্রগুলো হলো জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, বাহরাইন, আবুধাবি ও দুবাই। বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ৪৫৪ জন।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























